প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ আইন, ২০২০

( ২০২০ সনের ১৫ নং আইন )

পরিচালনা পর্ষদ

৮। (১) ইনস্টিটিউটের একটি পরিচালনা পর্ষদ থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :¾

 

(ক)   সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যিনি পর্ষদের সভাপতিও হইবেন;

 

(খ)    চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ;

 

(গ)    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

 

(ঘ)    শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

 

(ঙ)    স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

 

(চ)    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

 

(ছ)    খাদ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

 

(জ)   বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি;

 

(ঝ)   বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন কর্তৃক মনোনীত ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি;

 

(ঞ)  বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক মনোনীত ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি;

 

(ট)    সরকার কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল মেট্রোলজি বিষয়ের ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি;

 

(ঠ)    সরকার কর্তৃক মনোনীত শিল্প প্রতিষ্ঠানের ১ (এক) জন প্রতিনিধি; এবং

 

(ড)   ইনস্টিটিউটের মহাপরিচালক, যিনি পর্ষদের সদস্য-সচিবও হইবেন।

 

(২) উপ-ধারা (১) এর দফা (ট) ও (ঠ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য স্বীয় পদে বহাল থাকিবেন:

 

তবে শর্ত থাকে যে, সরকার, প্রয়োজনবোধে উক্ত মেয়াদ সমাপ্ত হইবার পূর্বে, যে কোনো সময়, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

 

(৩) উপধারা (১) এর দফা (ট) ও (ঠ) এর অধীন কোনো মনোনীত সদস্য, যে কোনো সময়, সরকারের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs