প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ আইন, ২০২০

( ২০২০ সনের ১৫ নং আইন )

মহাপরিচালক

১০।  (১) ইনস্টিটিউটের  ১ (এক) জন মহাপরিচালক থাকিবেন।

 

(২) মহাপরিচালক সরকার কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষকদের মধ্য হইতে নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে।

 

(৩) মহাপরিচালক ইনস্টিটিউটের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী হইবেন এবং তিনি¾

 

(ক)   ইনস্টিটিউটের প্রবিধান অনুযায়ী কর্মচারী নিয়োগ, পদোন্নতি, সাধারণ আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করিবেন;

 

(খ)    পর্ষদ কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন;

 

(গ)    পর্ষদের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন;

 

(ঘ)    ইনস্টিটিউটের প্রশাসন পরিচালনা করিবেন; এবং

 

(ঙ)    পর্ষদের নির্দেশনা অনুসারে ইনস্টিটিউটের অন্যান্য কার্য সম্পাদন করিবেন।

 

(৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে বা অনুপস্থিতি, অসুস্থতা, বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs