প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ আইন, ২০২০

( ২০২০ সনের ১৫ নং আইন )

তহবিল

১৭।  (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং ইহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :¾

 

(ক)   সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;

 

(খ)    সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যাংক হইতে গৃহীত ঋণ বা প্রাপ্ত অনুদান;

 

(গ)    ইনস্টিটিউটের নিজস্ব উৎস হইতে আয়;

 

(ঘ)    ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সেবা প্রদানের মাধ্যমে আয়; এবং

 

(ঙ)    ইনস্টিটিউটের অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জিত অর্থ এবং উহার সম্পত্তি হইতে অর্জিত অর্থ।

 

(২) তহবিলের সকল অর্থ কোনো তপশিলি ব্যাংকে ইনস্টিটিউটের নামে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালিত হইবে।

 

ব্যাখ্যা।¾ এই আইনে ‘তপশিলি ব্যাংক’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P.O. 127 of 1972) এর Article 2 (J) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে।

 

(৩) তহবিলের অর্থ হইতে সরকারের নিয়মনীতি ও বিধি-বিধান অনুসরণক্রমে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে।

 

(৪) তহবিলের অর্থ হইতে সরকার কর্তৃক অনুমোদিত কোনো খাতে বিনিয়োগ করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs