প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২০

( ২০২০ সনের ১৭ নং আইন )

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী

৮।   বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মচারী থাকিবে, যথা :-

 

(ক)   উপাচার্য;

 

(খ)    উপউপাচার্য;

 

(গ)    ট্রেজারার;

 

(ঘ)    অনুষদের ডিন;

 

(ঙ)    ইন্সটিটিউটের পরিচালক;

 

(চ)    রেজিস্ট্রার;

 

(ছ)    বিভাগীয় চেয়ারম্যান;

 

(জ)   গ্রন্থাগারিক;

 

(ঝ)   প্রভোস্ট;

 

(ঞ)   প্রক্টর;

 

(ট)    পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা);

 

(ঠ)    পরিচালক (অর্থ ও হিসাব);

 

(ড)    পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন);

 

(ঢ)    পরীক্ষা নিয়ন্ত্রক;

 

(ণ)    প্রধান প্রকৌশলী;

 

(ত)   প্রধান চিকিৎসক;

 

(থ)    পরিচালক (শরীরচর্চা ও শিক্ষা); এবং

 

(দ)    সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs