প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২০

( ২০২০ সনের ১৭ নং আইন )

পরিকল্পনা ও উন্নয়ন কমিটি

৩১। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :-

 

(ক)  উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন;

 

(খ)  উপউপাচার্য;

 

(গ) ট্রেজারার;

 

(ঘ)  রেজিস্ট্রার;

 

(ঙ)  উপাচার্য কর্তৃক  জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন ডিন;

 

(চ)  সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের ১ (এক) জন সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের  কোনো চাকুরিতে নিয়োজিত নহেন;

 

(ছ)  অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের চাকুরিতে নিয়োজিত ১ (এক) জন অধ্যাপক;

 

(জ)  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন ১ (এক) জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার ১ (এক) জন প্রকৌশলী;

 

(ঝ)  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত ১ (এক) জন স্থপতি বা পরিকল্পনাবিদ;

 

(ঞ) পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের ১ (এক) জন প্রতিনিধি;

 

(ট)  কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক;

 

(ঠ)  বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং

 

(ড)  পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

 

(২)  পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন :

 

তবে শর্ত থাকে যে, যে কোনো সদস্য যে কোনো সময় সভাপতিকে উদ্দেশ্যে করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

 

(৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো মনোনীত সদস্য তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন :

 

তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে তিনি যদি না থাকেন, তাহা হইলে তিনি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য পদেও অধিষ্ঠিত থাকিবেন না।

 

(৪) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিকল্পনা কর্তৃপক্ষহইবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্য রাখিয়া উহার জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করিবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন করিবে।

 

(৫) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি সংবিধি দ্বারা নির্ধারিত অথবা উপাচার্য অথবা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলিও সম্পাদন করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs