প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৬৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
(ক) দফা (৫) এ উল্লিখিত ‘‘হাইড্রোকার্বনজাত (OH®) হাইড্রোক্সিল’’ শব্দগুলি, বন্ধনী, বর্ণগুলি ও চিহ্নের পরিবর্তে ‘‘হাইড্রোকার্বনজাত হাইড্রোক্সিল(OH®)’’ শব্দগুলি, বন্ধনী, বর্ণগুলি ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে;
(খ) দফা (৭) এর পর নিম্নরূপ নূতন দফা (৭ক) সন্নিবেশিত হইবে, যথা:-
‘‘(৭ক) ‘এখতিয়ারসম্পন্ন আদালত’ অর্থ ফৌজদারী কার্যবিধি অনুযায়ী, ক্ষেত্রমত, অপরাধ আমলে গ্রহণের অথবা বিচারের এখতিয়ারসম্পন্ন কোনো আদালত;’’;
(গ) দফা (২৬) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২৬) প্রতিস্থাপিত হইবে, যথা:-
‘‘(২৬) ‘ব্যক্তি’ অর্থে যে কোনো কোম্পানী, প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ অথবা অনুরূপ সংঘ বা সমিতিও অন্তর্ভুক্ত হইবে;’’;
(ঘ) দফা (৩৩) বিলুপ্ত হইবে;
(ঙ) দফা (৩৪) এর প্রান্তস্থিত সেমিকোলন চিহ্নের পর ‘‘এবং’’ শব্দ সংযোজিত হইবে;
(চ) দফা (৩৫) এর প্রান্তস্থিত সেমিকোলন চিহ্নের পরিবর্তে দাঁড়ি চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং ‘‘এবং’’ শব্দ বিলুপ্ত হইবে; এবং
(ছ) দফা (৩৬) বিলুপ্ত হইবে।