প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৫১। আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, সরকার কর্তৃক ভিন্নরূপ কোনো সিদ্ধান্ত গৃহীত না হইলে, এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের অধীন সকল সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ বা ইনস্টিটিউট বা অন্য কোনো মেডিক্যাল ও নার্সিং সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান, উহা যেই নামেই অভিহিত হোক না কেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হইবে।