প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

( ২০২১ সনের ১৯ নং আইন )

শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং এতদ্‌বিষয়ে গবেষণা ও উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য প্রণীত আইন

যেহেতু বাংলাদেশে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, নিশ্চিতকরণ এবং এতদ্‌বিষয়ে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই আইন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs