প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
(১) ‘ইনস্টিটিউট’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ইউনিট;
(২) ‘একাডেমিক কাউন্সিল’ অর্থ ধারা ১১ এর অধীন গঠিত একাডেমিক কাউন্সিল;
(৩) ‘‘একাডেমিক কো-অর্ডিনেটর’’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের একাডেমিক কো-অর্ডিনেটর;
(৪) ‘তহবিল’ অর্থ ধারা ১৮ এ বর্ণিত তহবিল;
(৫) ‘নির্ধারিত’ অর্থ প্রবিধান দ্বারা নির্ধারিত;
(৬) ‘পরিচালক’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক;
(৭) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(৮) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(৯) ‘বোর্ড’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড;
(১০) ‘শিশু’ অর্থ শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন) তে সংজ্ঞায়িত শিশু;
(১১) ‘সদস্য’ অর্থ পরিচালনা বোর্ডের সদস্য;
(১২) ‘স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান’ অর্থ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান যাহার চিকিৎসা শাস্ত্রে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সের স্বীকৃতি প্রদানের আইনগত ক্ষমতা রহিয়াছে;
(১৩) ‘হাসপাতাল’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের স্বাস্থ্যসেবা প্রদানকারী ইউনিট;
(১৪) ‘হাসপাতাল ও ইনস্টিটিউট’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।