প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৫। হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:¾
(ক) হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও এতদ্সংশ্লিষ্ট অন্য কোনো কার্য সম্পাদন;
(খ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে, শিশু চিকিৎসা বিষয়ে, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ;
(গ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি এবং চিকিৎসা বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার সহিত যৌথভাবে শিক্ষা বা গবেষণা কর্মসূচি গ্রহণ;
(ঘ) নার্সিং বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ;
(ঙ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গবেষণাকর্ম, পুস্তক, জার্নাল বা সাময়িকী প্রকাশ;
(চ) শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়নের জন্য কমিউনিটিভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও এতদ্সংশ্লিষ্ট একাডেমিক কর্মসূচি গ্রহণ;
(ছ) অস্বচ্ছল পরিবারের মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে হাসপাতালের অন্তঃবিভাগে অন্যূন ত্রিশ শতাংশ শয্যা বিনামূল্যে বরাদ্দ প্রদান;
(জ) কোনো রোগ প্রতিরোধের টিকা (ভ্যাকসিন) বা অন্য কোনো প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ;
(ঝ) শিশু স্বাস্থ্য, পুষ্টি বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ের উপর জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, কর্মশালা বা প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা;
(ঞ) পরিবার পরিকল্পনা বিষয়ে প্রয়োজনীয় সেবা ও কার্যক্রম গ্রহণ;
(ট) শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের পরীক্ষাগার, ব্যায়ামাগার এবং শিশু কর্নার পরিচালনা;
(ঠ) ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত গবেষণাকার্য সমাপ্ত করিয়াছেন এমন ব্যক্তিকে সম্মাননা বা স্বীকৃতি প্রদান;
(ড) শিশু চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কোনো ব্যক্তিকে সম্মাননা প্রদান;
(ঢ) প্রতিবন্ধী শিশুদের বিশেষ পদ্ধতি বা ব্যবস্থায় চিকিৎসা সেবা প্রদান এবং এতদ্সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা;
(ণ) সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো কার্য।