প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

( ২০২১ সনের ১৯ নং আইন )

পরিচালনা বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি

৭।পরিচালনা বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :¾

(ক)   ধারা ৫ বা এই আইনের অন্য কোনো বিধানে বর্ণিত হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যাবলি বাস্তবায়নে তদারকি;

(খ)    হাসপাতাল ও ইনস্টিটিউটের বাজেট অনুমোদন;

(গ)    হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রশাসনিক, অর্থনৈতিক, শিক্ষা বিষয়ক নীতিমালা প্রণয়ন ও অনুমোদন;

(ঘ)    সরকারের, পূর্বানুমোদনক্রমে, হাসপাতাল ও ইনস্টিটিউটের সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদসৃজন, পদনাম পরিবর্তন বা পদ বিলুপ্তকরণ;

(ঙ)    প্রবিধানে বর্ণিত বিধান অনুযায়ী হাসপাতাল ও ইনস্টিটিউটের শিক্ষক, চিকিৎসক, নার্স বা কর্মচারী পদে নিয়োগ, পদোন্নতি এবং এতদ্‌সংক্রান্ত নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন;

(চ)    প্রবিধানে বর্ণিত বিধান অনুযায়ী হাসপাতাল ও ইনস্টিটিউটের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মচারীর বেতন-ভাতা বা আর্থিক অন্য কোনো সুবিধা নির্ধারণ;

(ছ)    হাসপাতালের সেবা ও সেবামূল্য এবং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনার ব্যয় নির্ধারণ;

(জ)   এই আইন অনুযায়ী এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো দায়িত্ব পালন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs