প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৮। (১) বোর্ডের সভা সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হইবে এবং প্রত্যেক দুই মাসে বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে।
(২) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন; তবে তাহার অনুপস্থিতিতে, তদ্কর্তৃক মনোনীত কোনো সদস্য সভাপতিত্ব করিবেন।
(৩) সভায় মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হইবে; তবে মূলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না।
(৪) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং উপস্থিত সদস্যের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হইবে; তবে ভোটের সমতার ক্ষেত্রে, সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।
(৫) এই ধারার বিধান সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবে।