প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

( ২০২১ সনের ১৯ নং আইন )

পরিচালক নিয়োগ ও অপসারণ

৯।  (১) হাসপাতাল ও ইনস্টিটিউটের কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে হাসপাতাল ও ইনস্টিটিউটের একজন পরিচালক থাকিবেন; যিনি সরকারের অনুমোদনক্রমে, বোর্ড কর্তৃক, শিশু বিষয়ে অভিজ্ঞ অধ্যাপকগণের মধ্য হইতে নিয়োগপ্রাপ্ত হইবেন; তবে পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে ইনস্টিটিউটের অধ্যাপকগণ অগ্রাধিকার পাইবেন।

(২) সরকার, আদেশ দ্বারা, পরিচালকের কর্মের মেয়াদ ও চাকরির শর্তাবলি নির্ধারণ করিতে পারিবে।

(৩) পরিচালক হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি সার্বক্ষণিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করিবেন।

(৪) পরিচালক বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যাবলি সম্পাদন করিবেন।

(৫) পরিচালক এই আইন, বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন করিবেন এবং তিনি তাহার কর্মের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবেন।

(৬) সরকার, যেকোনো সময়, আদেশ দ্বারা, পরিচালককে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs