প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

( ২০২১ সনের ১৯ নং আইন )

একাডেমিক কাউন্সিল

১১।  (১) ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :¾

(ক)   পরিচালক, যিনি উহার সভাপতিও হইবেন;

(খ)    স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপক;

(গ)    বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক মনোনীত চিকিৎসা শিক্ষা বিষয়ে অভিজ্ঞ একজন প্রতিনিধি;

(ঘ)    বোর্ড কর্তৃক মনোনীত বোর্ডের একজন সদস্য;

(ঙ)    বোর্ড কর্তৃক মনোনীত একজন অধ্যাপক;

(চ)    ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং অনুষদ প্রধান;

(ছ)    একাডেমিক কো-অর্ডিনেটর, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

(২) বোর্ড, আদেশ দ্বারা, একাডেমিক কাউন্সিলের মেয়াদ ও উহার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

(৩) বোর্ড, আদেশ দ্বারা, উপযুক্ত কোনো ব্যক্তিকে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs