প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৫। (১) ইনস্টিটিউট, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের অধিভুক্তি গ্রহণ করিয়া, শিশু স্বাস্থ্য, মাতৃ স্বাস্থ্য বা এতদ্সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর কোর্স এবং মেডিক্যাল টেকনোলজি, নার্সিং বা চিকিৎসা শাস্ত্রের অন্য কোনো বিষয়ে স্নাতক ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করিতে পারিবে।
(২) ইনস্টিটিউট সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি গ্রহণ করিয়া বা যৌথভাবে উপ-ধারা (১) এ উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর, স্নাতক বা ডিপ্লোমা কোর্স পরিচালনা করিতে পারিবে।