প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৮। (১) হাসপাতাল ও ইনস্টিটিউটের একটি সাধারণ তহবিল থাকিবে এবং উহা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট তহবিল নামে নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:―
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
(খ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, সংস্থা বা কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;
(গ) কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা গৃহীত ঋণ;
(ঘ) হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজস্ব সম্পত্তি হইতে অর্জিত আয় বা সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ;
(ঙ) হাসপাতাল ও ইনস্টিটিউটের মালিকানাধীন ও তৎকর্তৃক পরিচালিত কোনো উদ্যোগ হইতে প্রাপ্ত আয়;
(চ) হাসপাতালের স্বাস্থ্য সেবা হইতে প্রাপ্ত আয়;
(ছ) হাসপাতাল ও ইনস্টিটিউটের অন্য যেকোনো আয়;
(জ) হাসপাতাল ও ইনস্টিটিউটের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা।
(৩) বোর্ড কর্তৃক অনুমোদিত এক বা একাধিক তপশিলি ব্যাংকে তহবিলের অর্থ জমা রাখা যাইবে।
(৪) বোর্ড তহবিল হইতে হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রয়োজনীয় সকল ব্যয় নির্বাহ করিতে পারিবে।
(৫) বোর্ড তহবিলের অংশবিশেষ বিনিয়োগ করিতে পারিবে।
(৬) বোর্ড তহবিলের প্রয়োজনীয় ব্যয়ের খাত নির্ধারণ করিতে পারিবে।
ব্যাখ্যা।― এই ধারায় ‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972
(P.O. No. 127 of 1972) এর Article 2 (j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে।