প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

( ২০২১ সনের ১৯ নং আইন )

হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২০।  (১) নির্ধারিত পদ্ধতিতে হাসপাতাল ও ইনস্টিটিউটের আয়-ব্যয়ের পৃথক ও সমন্বিত হিসাবরক্ষণ এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিতে হইবে।

(২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক বলিয়া উল্লিখিত, বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি প্রত্যেক বৎসর হাসপাতাল ও ইনস্টিটিউটের হিসাব নিরীক্ষা করিবেন এবং বিদ্যমান আইনের বিধান মোতাবেক নিরীক্ষা প্রতিবেদন দাখিল করিবেন।

(৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও হাসপাতাল ও ইনস্টিটিউটের হিসাব নিরীক্ষা করিবার জন্য, বোর্ড, Bangladesh Chartered Accountants Order, 1973 (P. O. No. 2 of 1973) এর Article 2 (1)(b) তে সংজ্ঞায়িত Chartered Accountant নিয়োগ করিতে পারিবে।

(৪) উপ-ধারা (৩) এর অধীন নিয়োগকৃত Chartered Accountant এতদুদ্দেশ্যে বোর্ড কর্তৃক নির্ধারিত হারে পারিশ্রমিক প্রাপ্য হইবেন।

(৫) উপ-ধারা (২) এবং (৩) এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি অথবা, ক্ষেত্রমত, Chartered Accountant হাসপাতাল ও ইনস্টিটিউটের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভাণ্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং বোর্ড বা হাসপাতাল ও ইনস্টিটিউটের যে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs