প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

( ২০২১ সনের ১৯ নং আইন )

বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রতিবেদন

২১।  (১) বোর্ড প্রত্যেক বৎসর জানুয়ারি মাসের মধ্যে হাসপাতাল ও ইনস্টিটিউটের পূর্ববর্তী বৎসরের সম্পাদিত কার্যাবলি এবং উহার আর্থিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী এবং পরবর্তী বৎসরের কর্মপরিকল্পনা প্রতিবেদন আকারে সরকারের নিকট পেশ করিবে।

(২) সরকার, উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করিয়া বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করিতে পারিবে।

(৩) সরকার, প্রয়োজনে, হাসপাতাল ও ইনস্টিটিউটের নিকট হইতে উহার কার্যক্রম বা ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো তথ্য, যেকোনো বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী চাহিতে পারিবে এবং হাসপাতাল ও ইনস্টিটিউট উহা সরকারের নিকট প্রেরণ করিবে।

(৪) সরকার, যেকোনো সময়, হাসপাতাল ও ইনস্টিটিউটের কোনো কার্যক্রম বা যেকোনো প্রকার অভিযোগের বিষয়ে তদন্ত করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs