প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১

( ২০২১ সনের ২০ নং আইন )

সিন্ডিকেট

১৮।  (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :¾

(ক)   উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;

(খ)    স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য;

(গ)    উপউপাচার্য;

(ঘ)    ট্রেজারার;

(ঙ)    সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার;

(চ)    সরকার কর্তৃক মনোনীত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

(ছ)    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি;

(জ)   আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞান বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ;

(ঝ)    উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডিন;

(ঞ)   আচার্য কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের ২ (দুই) জন অধ্যাপক;

(ট)    কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত অগ্রগণ্য কৃষি উদ্যোক্তা, কৃষি সংশ্লিষ্ট খামার বা প্রতিষ্ঠানের ১ (এক) জন সফল ব্যক্তিত্ব; এবং

(ঠ)    রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন।

(২) সিন্ডিকেটের মনোনীত কোনো সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন :

তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন :

আরও শর্ত থাকে যে, সিন্ডিকেটের কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs