প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২১। (১) অ্যাকাডেমিক কাউন্সিল নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :¾
(ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
(খ) উপ-উপাচার্য;
(গ) অনুষদসমূহের ডিন;
(ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান;
(ঙ) ইনস্টিটিউটের পরিচালক;
(চ) সকল অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক;
(ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক;
(জ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা);
(ঝ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম);
(ঞ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক;
(ট) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট হইতে ১ (এক) জন করিয়া প্রতিনিধি;
(ঠ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বাংলাদেশের কোনো সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ডিন; এবং
(ড) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
(২) অ্যাকাডেমিক কাউন্সিলের মনোনীত কোনো সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন :
তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য যে কোনো সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করিতে পারিবেন।
(৩) অ্যাকাডেমিক কাউন্সিলের মনোনীত কোনো সদস্য তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন :
তবে শর্ত থাকে যে, কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।