প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন, ২০২১

( ২০২১ সনের ২১ নং আইন )

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর

৩।   (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে যাহার প্রধান নির্বাহী হইবেন একজন মহাপরিচালক।

(২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে।

(৩) উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, অধিদপ্তরের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তে নিয়োগ করা যাইবে।

(৪) আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০২ এর অধীন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কর্মচারী বলিয়া গণ্য হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs