প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন, ২০২১

( ২০২১ সনের ২১ নং আইন )

উপদেষ্টা পরিষদ গঠন

৫।   (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় আরকাইভসের জন্য একটি উপদেষ্টা পরিষদ থাকিবে।

(২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা :-

(ক) সিনিয়র সচিব বা সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন;

(খ) মন্ত্রিপরিষদ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হইতে একজন করিয়া মনোনীত অন্যূন যুগ্মসচিব পর্যায়ের কর্মচারী;

(গ) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ বা আরকাইভস সংশ্লিষ্ট বিভাগ, যদি থাকে, হইতে একজন করিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত অধ্যাপক;

(ঘ) মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আরকাইভ;

(ঙ) মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর;

(চ) মহাপরিচালক, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

(৩) দফা (গ) এর অধীন মনোনীত সদস্যগণের মেয়াদ হইবে মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs