প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন, ২০২১

( ২০২১ সনের ২১ নং আইন )

উপদেষ্টা পরিষদের সভা

৬।   (১) উপদেষ্টা পরিষদের সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হইবে।

(২) প্রতি বৎসর অন্যূন ২(দুই) বার উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হইবে।

(৩) সভাপতির সম্মতিক্রমে মহাপরিচালক উপদেষ্টা পরিষদের সভা আহবান করিবেন।

(৪) উপদেষ্টা পরিষদের সভার কোরামের জন্য অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে।

(৫) উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

(৬) কেবল কোনো সদস্যপদে শূন্যতা বা উপদেষ্টা পরিষদ গঠনে ত্রুটি থাকিবার কারণে উপদেষ্টা পরিষদের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তদ্‌সম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs