প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
(ক) ‘বিরোধীদলের উপনেতা’ অর্থ স্পিকারের বিবেচনামতে যে সংসদ-সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের উপনেতা;
(খ) ‘বিরোধীদলের নেতা’ অর্থ স্পিকারের বিবেচনামতে যে সংসদ-সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা;
(গ) ‘মন্ত্রী’ এবং ‘প্রতিমন্ত্রী’ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী যথাক্রমে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী।