প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১

( ২০২১ সনের ২৪ নং আইন )

সংজ্ঞা

২।   বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(ক) ‘‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’’ অর্থ সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনো ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন;

1[***]

(ঘ) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত;

(ঙ) ‘‘বাহিনী’’ অর্থ বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force);

(চ) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং

(ছ) ‘‘মহাপরিচালক’’ অর্থ বাহিনীর মহাপরিচালক।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs