প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩। কোনো বিচারক কর্তব্যকালে বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণ করিলে তিনি তফসিল ১ এ উল্লিখিত হারে ভ্রমণ ভাতা ও সুবিধাদি প্রাপ্য হইবেন।
ব্যাখ্যা।- এই ধারায় উল্লিখিত ‘‘কর্তব্যকালীন ভ্রমণ’’ অর্থে, অবকাশকালীন বিচারক ব্যতীত, কোনো বিচারকের অবকাশকালীন বাংলাদেশের অভ্যন্তরে নিম্নবর্ণিত উদ্দেশ্যে ভ্রমণ অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(ক) সুপ্রীম কোর্টের অবকাশকালীন কোনো কর্তব্য সম্পাদন করা;
(খ) বিচারক হিসাবে তাঁহার কর্মে থাকাকালীন কোনো দপ্তর বা পদে কার্য সম্পাদন করা; এবং
(গ) দফা (ক) ও (খ) এ বর্ণিত কর্তব্য বা কার্য সম্পাদন করিতে যে স্থান হইতে যাত্রা আরম্ভ করা হইয়াছিল সেই স্থানে ফিরিয়া আসা।