প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৪। (১) কোনো বিচারক তাঁহার নিজস্ব গাড়ি, স্বীয় ঝুঁকিতে, আবদ্ধ রেলওয়ে ভ্যান, ফেরি, জাহাজ বা স্টিমারে পরিবহণের ক্ষেত্রে পরিশোধিত প্রকৃত খরচসহ একজন গাড়ি চালক অথবা একজন গাড়ি পরিচ্ছন্নতা কর্মীর জন্য প্রযোজ্য সর্বনিম্ন হারে ভাড়া প্রাপ্য হইবেন।
(২) কোনো বিচারক ভ্রমণকালীন যাত্রাবিরতি স্থানে ট্যাক্সি ভাড়া করিতে পারিবেন এবং উপ-ধারা (১) এ বর্ণিত খরচের পরিবর্তে ট্যাক্সি ভাড়ার প্রকৃত খরচ প্রাপ্য হইবেন :
তবে শর্ত থাকে যে, ভাড়া হিসাবে আদায়যোগ্য মোট খরচ বিচারকের সদর দপ্তর হইতে যাত্রাবিরতি স্থলে তাঁহার নিজস্ব গাড়ি পরিবহণের খরচের অধিক হইবে না।