প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১

( ২০২১ সনের ৩১ নং আইন )

দায়িত্ব বহির্ভূত ভ্রমণ

৬। কোনো বিচারক ছুটিতে যাওয়া বা ছুটি হইতে ফিরিয়া আসা বা বাংলাদেশের বাহিরে অবকাশ যাপন করিয়া দায়িত্ব পুনঃগ্রহণের উদ্দেশ্যে ফিরিয়া আসা বা অবসর পরবর্তীকালে নিজ বাসস্থানে ফিরিয়া আসার ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে নিম্নবর্ণিত সুবিধাদি প্রাপ্য হইবেন, যথা:-

(ক) ট্রেনে, লঞ্চে, জাহাজে বা স্টিমারে ভ্রমণ করিলে নিজের জন্য ভাড়া পরিশোধ ব্যতীত উচ্চপদস্থ কর্মকর্তাগণের জন্য সংরক্ষিত দুই বার্থের প্রথম শ্রেণির একটি কম্পার্টমেন্ট বা শীতাতপ নিয়ন্ত্রিত কোচের একটি ক্যুপে কম্পার্টমেন্ট বা প্রথম শ্রেণির একটি কেবিন; এবং

(খ) আকাশ পথে ভ্রমণ করিলে স্বীয় পরিশোধিত বিমান ভাড়া প্রত্যর্পণ।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs