প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি

প্রধান বয়লার পরিদর্শকের কার্যাবলি

৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রধান বয়লার পরিদর্শকের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-

 

(ক)  স্থানীয়ভাবে নির্মিত বয়লারের মান নিয়ন্ত্রণ করা;

 

(খ)  আমদানিকৃত বয়লারের মান যাচাইকরণ;

 

(গ)  মানসম্মত ও নিরাপদ বয়লার ব্যবহার নিশ্চিতকরণ;

 

(ঘ)  বয়লার পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করা;

 

(ঙ)  বয়লার নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ঝালাই (welding) পরীক্ষণকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ;

 

(চ)  বয়লার আমদানির ক্ষেত্রে কোড এবং পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ইনডেন্টর তালিকাভুক্তকরণ;

 

(ছ)  প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বয়লার নির্মাণকারী, বয়লার ব্যবহারকারী, বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর, ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠান, বয়লার পরিচালনার জন্য লাইসেন্স প্রার্থী বা বয়লার পরিচালনার কাজে নিয়োজিত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তকরণ;

 

(জ)  প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দফা (ছ) এ বর্ণিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান দ্বারা বা অন্য কোনোভাবে প্রশিক্ষণের আয়োজন করা; এবং

 

(ঝ)  সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs