প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি

বোর্ডের কার্যাবলি

৭।  বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-

 

(বয়লার নির্মাণ, আমদানি, স্থাপন, ব্যবহার মেরামত বিষয়ক কোড প্রণয়নের বিষয়ে সরকারের নিকট সুপারিশ প্রদান;

 

(বয়লার নির্মাণ মেরামতের ক্ষেত্রে বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান ঝালাই পরীক্ষণ কাজে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা অনুমোদন;

 

(আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে বয়লার নির্মাণ কোডের তালিকা অনুমোদন;

 

(আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে পরিদর্শনকারী প্রতিষ্ঠান ইনডেন্টরের তালিকা অনুমোদন;

 

(বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণের বিষয়ে অনুমোদন প্রদান;

 

(প্রাপ্ত আপিল আবেদন নিষ্পত্তিকরণ; এবং

 

(সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs