প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
বয়লার পরিচালনা লাইসেন্স, বয়লারের প্রকারভেদ, তালিকাভুক্তি, ইত্যাদি
১২। (১) এই আইনের অধীন বয়লার পরিচালনা লাইসেন্স ৩ (তিন) শ্রেণির হইবে, যথা :-
(ক) গ্রেড-১: যে কোনো ধারণ ক্ষমতার একক বা সংযুক্ত বয়লার পরিচালনার জন্য;
(খ) গ্রেড-২: যে কোনো একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের সেট, যাহার তাপতল ৫ (পাঁচ) হাজার বর্গফুটের অধিক হইবে না, পরিচালনার জন্য;
(গ) গ্রেড-৩: যে কোনো একক বা পৃথক বা সংযুক্ত বয়লারের সেট, যাহার তাপতল ১,৫০০ (এক হাজার পাঁচশত) বর্গফুটের অধিক হইবে না, পরিচালনার জন্য।
(২) যে ক্ষেত্রে লাইসেন্সধারী ব্যক্তি একাধিক বয়লার পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন সেই ক্ষেত্রে অনুরূপ বয়লারগুলি অবশ্যই একই ব্যবহারকারীর হইতে হইবে এবং একই এলাকায় ১ (এক) শত ফুট ব্যাসার্ধের মধ্যে অবস্থিত হইতে হইবে।
(৩) বয়লার পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির সনদ এই আইনে বর্ণিত যথাক্রমে, গ্রেড-২ এবং গ্রেড-৩ লাইসেন্স হিসাবে গণ্য হইবে।