প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

চতুর্থ অধ্যায়

বয়লার নির্মাণ, আমদানি ও রপ্তানি

বয়লার নির্মাণ

১৫। (১) কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহারের নিমিত্ত অথবা বিদেশে রপ্তানির জন্য স্থানীয়ভাবে বয়লার নির্মাণ করিতে পারিবেন।

 

(২) উপ-ধারা (১) এর অধীন বয়লার নির্মাণের জন্য নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন করিতে হইবে, যথা :-

 

(ক)  বিধি ও কোড মোতাবেক বয়লার নির্মাণের উপযুক্ত স্থান, অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবল থাকিতে হইবে;

 

(খ)  এই আইন, বিধি ও কোড দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে;

 

(গ)  বিধি দ্বারা নির্ধারিত ফি প্রদান করিতে হইবে;

 

(ঘ)  বয়লার ডিজাইন ও ড্রইং প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হইতে হইবে;

 

(ঙ)  বয়লার নির্মাণের সময় বিভিন্ন ধাপে প্রধান বয়লার পরিদর্শক বা পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণ করিতে হইবে;

 

(চ)  বয়লার নির্মাণের জন্য ঝালাই পরীক্ষণের কার্য তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হইতে হইবে;

 

(ছ)  প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, পরিদর্শনকারী প্রতিষ্ঠান হইতে বয়লার নির্মাণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করিতে হইবে; এবং

 

(জ)  কোড অনুযায়ী মানসম্মত মাউন্টিং ও ফিটিংস ব্যবহার করিতে হইবে।

 

(৩) উপ-ধারা (২) এ বর্ণিত শর্তাবলি প্রতিপালন ব্যতিরেকে বয়লার নির্মাণ করা হইলে বয়লার নিবন্ধন নামঞ্জুর করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs