প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

চতুর্থ অধ্যায়

বয়লার নির্মাণ, আমদানি ও রপ্তানি

বয়লার আমদানি

১৬। () কোনো ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহার অথবা বিক্রয়ের জন্য বয়লার আমদানি করিতে পারিবেন, যথা :-

 

(আমদানিকৃত বয়লার, বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো কোড অনুসরণ এবং বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো পরিদর্শনকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মাণ করিতে হইবে;

 

(কোডে বর্ণিত ফরমে সংশ্লিষ্ট পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ‘‘পরিদর্শন সনদ’’ গ্রহণ করিতে হইবে; এবং

 

(ইনডেন্টরের মাধ্যমে বয়লার আমদানি করিবার ক্ষেত্রে তালিকাভুক্ত ইনডেন্টরের মাধ্যমে উহা আমদানি করিতে হইবে।

 

() উপ-ধারা () বর্ণিত শর্তাবলি প্রতিপালন ব্যতিরেকে বয়লার আমদানি করা হইলে বয়লার নিবন্ধন নামঞ্জুর করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs