প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

পঞ্চম অধ্যায়

বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ গ্রহণ

১৮। (১) বাংলাদেশের অভ্যন্তরে কোনো বয়লার ব্যবহারের জন্য প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিবন্ধন করিতে হইবে।

 

(২) কোনো ব্যক্তি বা বয়লার ব্যবহারকারীকে উপ-ধারা (১) এর অধীন নিবন্ধন প্রাপ্তির জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ এবং নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে প্রধান বয়লার পরিদর্শক বরাবর আবেদন দাখিল করিতে হইবে।

 

(৩) প্রধান বয়লার পরিদর্শক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক আবেদনকারীর আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারিবেন।

 

(৪) বয়লার ব্যবহারের সনদের মেয়াদ হইবে অনধিক ১ (এক) বৎসর এবং উহা নবায়নযোগ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs