প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পঞ্চম অধ্যায়
বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত
১৯। (১) বয়লার ব্যবহারের সনদ নবায়নের জন্য প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট আবেদন দাখিল করিতে হইবে।
(২) বয়লার ব্যবহারের সনদ নবায়নের জন্য আবেদন দাখিলের পদ্ধতি, ফি, নবায়ন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।