প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

পঞ্চম অধ্যায়

বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

বয়লারের নিবন্ধন বাতিল

২০। () প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত যে কোনো কারণে বয়লারের নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :-

 

(মিথ্যা তথ্য বা দলিলের মাধ্যমে নিবন্ধন গ্রহণ করা হইলে;

 

(নিবন্ধিত বয়লার ক্ষতিগ্রস্ত হইলে বা কর্মোপযোগী না থাকিলে;

 

(ধারা ২৪ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার মেরামত করিলে; এবং

 

(বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে।

 

() উপ-ধারা () যাহা কিছুই থাকুক না কেন, বয়লারের নিবন্ধন বাতিল করিবার পূর্বে বয়লার ব্যবহারকারীকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে।

 

() উপ-ধারা () এর অধীন বয়লারের নিবন্ধন বাতিল করা হইলে বয়লার ব্যবহারকারীকে লিখিতভাবে উহার কারণ অবহিত করিতে হইবে।

 

() নিবন্ধন বাতিলের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs