প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

পঞ্চম অধ্যায়

বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

বয়লার ব্যবহার বিধি-নিষেধ

২১। এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, কোনো বয়লার ব্যবহারকারী বয়লার ব্যবহার করিতে অথবা বয়লারটি ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারিবেন না, যদি-

 

(ক)  এই আইনের বিধান অনুসারে বয়লার নিবন্ধিত না হয়;

 

(খ)  কোনো বয়লার ক্ষতিগ্রস্ত হয় বা কর্মোপযোগী না থাকে;

 

(গ)  বয়লার ব্যবহারের জন্য প্রদত্ত সনদের মেয়াদ উত্তীর্ণ হয়;

 

(ঘ)  বয়লার ব্যবহারের সনদে উল্লিখিত নির্ধারিত চাপের অধিক চাপে বয়লার ব্যবহার করা হয়;

 

(ঙ)  উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তির তত্ত্বাবধানে বয়লার পরিচালনা না করা হয়;

 

(চ)  বয়লারে ব্যবহৃত পানির মান-মাত্রা বিধি ও কোড অনুযায়ী নিয়ন্ত্রণে না থাকে;

 

(ছ)  ধারা ২৩ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হয়; এবং

 

(জ)  ধারা ২৪ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার মেরামত করা হয়।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs