প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

পঞ্চম অধ্যায়

বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

বয়লার ব্যবহারকারীর দায়িত্ব

২২। () এই আইনের অধীন বয়লার ব্যবহারকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :-

 

(বিদ্যমান বিল্ডিং কোড অনুসরণপূর্বক বয়লার হাউস বা বয়লার রুম নির্মাণ;

 

(এই আইন, বিধি কোড অনুযায়ী নির্মিত বয়লার ক্রয় বা আমদানি ব্যবহার;

 

(প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক প্রদত্ত নিবন্ধন নম্বর বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কন বা সংযোজন;

 

(বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অবিকৃত অবস্থায় সংরক্ষণ;

 

(উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তি কর্তৃক বয়লার পরিচালনা;

 

(বয়লারের বাষ্প, বর্জ্য বা অন্য কোনো কার্য দ্বারা পরিবেশের ক্ষতিসাধন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

 

(বয়লার সংশ্লিষ্ট কার্যে নিয়োজিত শ্রমিকের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ;

 

(বয়লার পরিদর্শক কর্তৃক বয়লার পরীক্ষণের সময় বয়লার পরিদর্শককে বয়লারের নকশা, নির্দেশিকা, নিবন্ধনপত্র, সনদ এবং চাহিত অন্যান্য তথ্য প্রদানসহ সকল ধরনের সহযোগিতা প্রদান;

 

(পরিদর্শন জলীয় পরীক্ষণের সময় বয়লারটি প্রস্তুত রাখা;

 

() বয়লার ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখিলে উহা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিতকরণ; এবং

 

(সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন।

 

() উপ-ধারা () এর বিধান অনুযায়ী বয়লার ব্যবহারকারী দায়িত্ব পালনে ব্যর্থ হইলে বা অবহেলা করিলে বয়লার নিবন্ধনের আবেদন বা বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন নামঞ্জুর করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs