প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

পঞ্চম অধ্যায়

বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত

বয়লার হস্তান্তর বা স্থানান্তর

২৩। (১) প্রধান বয়লার পরিদর্শককে অবহিতক্রমে বয়লার ব্যবহারকারী তাহার বয়লার হস্তান্তর বা স্থানান্তর করিতে পারিবেন।

 

(২) উপ-ধারা (১) এর অধীন বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হইলে উহার ব্যবহারকারীকে উহার নিবন্ধনপত্র বা বয়লার ব্যবহারের সনদ ও অন্যান্য দলিলাদি হস্তান্তর করিতে হইবে।

 

(৩) নূতন ব্যবহারকারীকে পূর্বের ব্যবহারকারীর নাম পরিবর্তন করিয়া তাহার নামে সনদ গ্রহণ করিতে হইবে।

 

(৪) বয়লার হস্তান্তর বা স্থানান্তর ও ব্যবহারকারীর নাম পরিবর্তনের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs