প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
বয়লার পরিদর্শন, বয়লার বন্ধকরণ ও বয়লার দুর্ঘটনা ও ক্ষতিপূরণ, ইত্যাদি
২৭। (১) এই আইন, বিধি বা কোড বহির্ভূতভাবে বয়লার ব্যবহারের তথ্য গোচরীভূত হইলে বা নিবন্ধনপত্র সনদ বা অন্যান্য দলিলাদি উপস্থাপনে ব্যর্থ হইলে বা বয়লারের ক্ষতিগ্রস্ততার কারণে দুর্ঘটনার আশঙ্খা পরিলক্ষিত হইলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা স্বীয় অধিক্ষেত্রভুক্ত এলাকার বয়লার পরিদর্শক উহার ব্যবহার তাৎক্ষণিকভাবে বন্ধ করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো ক্ষমতা প্রয়োগ বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে প্রধান বয়লার পরিদর্শক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা বা অন্য কোনো সরকারি বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা করিবার জন্য অনুরোধ করিতে পারিবেন এবং এইরূপ অনুরোধ করা হইলে উক্ত সংস্থা বা কর্তৃপক্ষ উক্ত সহায়তা প্রদান করিবে।