প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বয়লার আইন, ২০২২

( ২০২২ সনের ০৬ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

বয়লার পরিদর্শন, বয়লার বন্ধকরণ ও বয়লার দুর্ঘটনা ও ক্ষতিপূরণ, ইত্যাদি

বয়লার দুর্ঘটনার প্রতিবেদন ও তদন্ত

২৮। () যদি বয়লার সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা ঘটে, তাহা হইলে উহার ব্যবহারকারীকে দুর্ঘটনা ঘটিবার পর তাৎক্ষণিকভাবে প্রধান বয়লার পরিদর্শক বা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট লিখিতভাবে উক্ত দুর্ঘটনার তথ্য বা সংবাদ প্রদান করিতে হইবে।

 

() উক্ত সংবাদ বা তথ্য প্রাপ্তির পর সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক ২৪ (চবিবশ) ঘণ্টার মধ্যে সরেজমিনে বয়লারটি পরিদর্শনপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন পেশ করিবেন।

 

() উপ-ধারা () এর উদ্দেশ্য পূরণকল্পে, উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে লিখিতভাবে যে তথ্য জানিতে চাহিবেন সংশ্লিষ্ট ব্যক্তি উহা প্রদান করিতে বাধ্য থাকিবেন।

 

() উপ-ধারা () এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর প্রধান বয়লার পরিদর্শক একটি তদন্ত কমিটি গঠন করিবেন এবং উক্ত কমিটি তদন্তপূর্বক তাহার নিকট সুপারিশ পেশ করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs