প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
বয়লার পরিদর্শন, বয়লার বন্ধকরণ ও বয়লার দুর্ঘটনা ও ক্ষতিপূরণ, ইত্যাদি
২৯। (১) বয়লার সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা সংঘটিত হইলে সংশ্লিষ্ট বয়লার ব্যবহারকারী, পরিচালক বা বয়লার পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্ত দুর্ঘটনার জন্য দায়ী হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত দুর্ঘটনা প্রতিরোধে তিনি যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করিয়াছেন।
(২) কোনো দুর্ঘটনার জন্য প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কোনো কর্মচারী দায়িত্বে অবহেলা বা অন্য কোনো কারণে দায়ী হইলে প্রধান বয়লার পরিদর্শক উক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।