প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
নবম অধ্যায়
অপরাধ ও দণ্ড
৩৮। যদি কোনো ব্যক্তি ধারা ১৮ এর উপ-ধারা (১) এ বর্ণিত শর্ত ভঙ্গ করিয়া কোনো বয়লার নিবন্ধন গ্রহণ ব্যতীত ব্যবহার করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।