প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

( ২০২২ সনের ০৮ নং আইন )

প্রথম অধ্যায়

প্রারম্ভিক, ইত্যাদি

বন্দর সীমানা

৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Chittagong Port Authority Ordinance, 1976 (Ordinance No. LII of 1976) এর অধীন, সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত limits of Chittagong Port, চট্টগ্রাম বন্দরের সীমানা (limits of Chittagong Port) হিসাবে গণ্য হইবে এবং উহা এইরূপে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন নির্ধারিত হইয়াছে এবং সরকার, সময় সময়, অনুরূপ প্রজ্ঞাপন দ্বারা উক্ত সীমানা পরিবর্তন বা পরিবর্ধন করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বন্দর সীমানা, বন্দর অভিমুখী জাহাজ চলাচল পথ ও বহিঃনোঙ্গরের যে কোনো অংশে অথবা সমুদ্র, নদী, তীর, পাড় বা সংলগ্ন ভূমির যে কোনা অংশে বর্ধিত করা যাইতে পারে এবং জাহাজ চলাচল, নৌপরিবহন, পণ্য উঠানামা, জাহাজের নিরাপত্তা অথবা বন্দর, নদী বা নৌচলাচল পথের সুশাসন, উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের জন্য জনস্বার্থে স্থাপিত যে কোনো ধরনের ডক, পিয়ার, শেড বা অন্য কোনো স্থাপনা এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির অধিকার সংরক্ষণ সাপেক্ষে, সর্বোচ্চ জোয়ার রেখার (high watermark) ৫০ (পঞ্চাশ) মিটারের (metre) মধ্যকার তীর, পাড় বা সংলগ্ন ভূমিও উক্ত সীমানায় অন্তর্ভুক্ত করা যাইতে পারে।

(৩) নদী শাসন, সংরক্ষণ, খনন বা অন্য কোনো ভৌত কারণে বন্দর সীমানার মধ্যে কোনো ভূমি বা চর সৃষ্টি হইলে, বিদ্যমান অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত ভূমি বা চর কর্তৃপক্ষের উপর ন্যস্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs