প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, কমিটি, ইত্যাদি
৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Chittagong Port Authority Ordinance, 1976 (Ordinance No. LII of 1976) এর অধীন প্রতিষ্ঠিত Chittagong Port Authority, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ (Chittagong Port Authority) নামে অভিহিত হইবে এবং এইরূপে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে।
(২) কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং কর্তৃপক্ষ উহার নিজ নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।