প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

( ২০২২ সনের ০৮ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, কমিটি, ইত্যাদি

বোর্ড গঠন, ইত্যাদি

৭। (১) বোর্ড একজন চেয়ারম্যান এবং অনধিক ৪ (চার) জন সদস্যের সমন্বয়ে গঠিত হইবে।

(২) চেয়ারম্যান কর্তৃপক্ষেরও চেয়ারম্যান এবং সদস্যগণ কর্তৃপক্ষেরও সদস্য হইবেন এবং সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদে ও শর্তাধীনে কর্তৃপক্ষের সার্বক্ষণিক কর্মকর্তা হিসাবে নিযুক্ত হইবেন।

(৩) চেয়ারম্যান, কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন।

(৪) সদস্যগণের নিয়োগের তারিখ হইতে তাহাদের জ্যেষ্ঠতা নির্ধারিত হইবে:

তবে শর্ত থাকে যে, একই দিবসে নিয়োগের ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারিত হইবে।

(৫) চেয়ারম্যানের পদ শূন্য হইলে বা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে চেয়ারম্যান দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন ।

(৬) চেয়ারম্যান ও সদস্যগণ এই আইনের অধীন অর্পিত দায়িত্ব পালন করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs