প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
কর্তৃপক্ষের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি
২১। (১) কর্তৃপক্ষ লিখিত নোটিশ দ্বারা উহার আওতাধীন ডক, পিয়ার, বার্থ, টার্মিনাল, মুরিং, এ্যাংকরেজ বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অন্য কোনো স্থান হইতে জাহাজ বা যন্ত্রপাতি নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে অপসারণ করিবার জন্য ইহার মালিক, মাস্টার বা প্রতিনিধিকে নির্দেশ প্রদান করিতে পারিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে যদি উহার মালিক, মাস্টার বা প্রতিনিধি উক্ত জাহাজ বা যান্ত্রিক উপকরণ অপসারণ করিতে ব্যর্থ হন তাহা হইলে কর্তৃপক্ষ ধারা ২৩ এর অধীন প্রণীত তপশিলে উল্লিখিত হারে মাশুল আরোপ করিতে পারিবে যাহা উক্ত মালিক, মাস্টার বা প্রতিনিধি পরিশোধে বাধ্য থাকিবে।
(৩) যদি কোনো জাহাজ বা যন্ত্রপাতির মালিক, মাস্টার বা প্রতিনিধি উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নির্দেশের প্রেক্ষিতে জাহাজ বা যন্ত্রপাতির নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করিতে ব্যর্থ হন, তাহা হইলে কর্তৃপক্ষ, তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত জাহাজ বা যন্ত্রপাতি অপসারণ করিতে পারিবে এবং উক্তরূপে কোনো জাহাজ বা যন্ত্রপাতি অপসারণ করা হইলে উহার অপসারণ বাবদ যে অর্থ ব্যয় হইবে উক্ত ব্যয়িত অর্থের দ্বিগুণ অর্থ সংশ্লিষ্ট জাহাজের মালিক, মাস্টার বা প্রতিনিধির নিকট হইতে আদায়যোগ্য হইবে ।