প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
ফি, মাশুল, ইজারা, ইত্যাদি
২৩। কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, জনস্বার্থে ও বিশেষ ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ধারা ২২ এর অধীন প্রণীত তপশিল অনুযায়ী আদায়যোগ্য ভাড়া, টোল, রেইট, ফি ও মাশুল সম্পূর্ণ বা আংশিক মওকুফ করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, অনধিক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত আদায়যোগ্য ভাড়া, টোল, রেইট, ফি ও মাশুল মওকুফের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে না ।