প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

( ২০২২ সনের ০৮ নং আইন )

পঞ্চম অধ্যায়

তহবিল, হিসাব রক্ষণ, ইত্যাদি

কর্তৃপক্ষের তহবিল, ইত্যাদি

৩৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Chittagong Port Authority Ordinance, 1976 (Ordinance No. LII of 1976) এর section 35 এর অধীন গঠিত Chittagong Port Authority Fund যাহা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তহবিল নামে অভিহিত হইবে এবং এই আইনের অধীন গঠিত তহবিল বলিয়া গণ্য হইবে।

(২) তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :-

(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান অথবা ঋণ;

(খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান অথবা ঋণ;

(গ) কর্তৃপক্ষ কর্তৃক, সরকারের পূর্বানুমোদনক্রমে, গৃহীত ঋণ;

(ঘ) স্থানীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান বা ঋণ;

(ঙ) কর্তৃপক্ষের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ;

(চ) কর্তৃপক্ষের অর্জিত বন্দর ব্যবহার সংক্রান্ত ভাড়া, টোল, রেইট, মাশুল, বকেয়া ও ফি;

(ছ) ক্ষতিপূরণ হইতে প্রাপ্ত অর্থ;

(জ) কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবা বাবদ প্রাপ্ত অর্থ;

(ঝ) নিলাম হইতে প্রাপ্ত অর্থ;

(ঞ) সরকার কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহিত চুক্তিমূলে অংশীদারীত্বের ভিত্তিতে সংগৃহীত পুঁজি;

(ট) Port Act, 1908 (Act No. XV of 1908) এর section 36 অনুযায়ী আদায়কৃত অর্থ ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ; এবং

(ঠ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(৩) তহবিলের অর্থ, বোর্ডের অনুমোদনক্রমে, কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।

ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “তপশিলি ব্যাংক” বলিতে Bangladesh Bank Order,1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত ‘Scheduled Bank’ কে বুঝাইবে।

(৪) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs