প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

( ২০২২ সনের ০৮ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

অপরাধ, দণ্ড, ইত্যাদি

টোল, রেইট, ইত্যাদি ফাঁকির জন্য দণ্ড

৪২। যদি কোনো ব্যক্তি আইনগতভাবে প্রদেয় বন্দরের কোনো ভাড়া, ফি, টোল, রেইট, মাশুল বা ক্ষতিপূরণ ফাঁকি প্রদানের উদ্দেশ্যে কোনো পণ্য, জাহাজ, প্রাণী বা বাহন অপসারণ বা অপসারণের চেষ্টা করেন, বা অপসারণের জন্য Penal Code, 1860 (Act No. XLV of 1860) এ সংজ্ঞায়িত অর্থে অন্য কোনো ব্যক্তিকে প্ররোচিত (abet) করেন, তাহা হইলে উক্ত কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs